গুগল ম্যাপিংয়ে নতুন ফিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট জায়ান্ট গুগল তার ফ্রি ম্যাপিং সেবায় নতুন কিছু বিষয় যুক্ত করেছে। এখন থেকে গুগলের ম্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও জাপানে বিমানবন্দর, রেলস্টেশন, শপিংমল প্রভৃতি জায়গায় ব্যবহারকারীরা বিভিন্ন স্পট চিনতে পারবেন খুব সহজেই।অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনগুলোতে গুগল ম্যাপের সর্বশেষ সংস্করণ সংযুক্ত আছে। সেখানে ব্যবহারকারীরা যেকোনো জায়গার অনেক বিশদ বিবরণ পেয়ে যান। একটি নীল রঙের স্পটের মাধ্যমে বোঝানো হয়, ব্যবহারকারী একটি নির্দিষ্ট স্থানের ঠিক কোন জায়গাতে অবস্থান করছেন।গুগল আর্থ ও ম্যাপের ভাইস প্রেসিডেন্ট ম্যাকক্লেনডন বলেছেন, ‘এই ম্যাপিংয়ের সহায়তায় একজন ব্যবহারকারী যেকোনো অচেনা জায়গায় সহজেই চলাফেরা করতে পারবেন।’নিজেদের নেভিগেশন ম্যাপের মানোন্নয়নের জন্য গুগল ইতিমধ্যেই বিভিন্ন বিমানবন্দর, হোটেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে।ভবিষ্যতে আরও অনেক বিমানবন্দর, দর্শনীয় স্থান, শপিংমলের সঙ্গে গুগল চুক্তি করবে বলে জানা গেছে। এতে পৃথিবীর বিভিন্ন দেশ ও শহরের দর্শনীয় স্থানগুলো অন্তর্ভুক্ত হবে। রয়টার্স।