গুগলের জন্য প্রধান হুমকি মাইক্রোসফটের ‘বিং’
ফেসবুক কিংবা অ্যাপলকে নয়, মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন ‘বিং’কে প্রধান ব্যবসায়িক হুমকি হিসেবে দেখছে গুগল। গতকাল শুক্রবার ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল অনলাইনের সঙ্গে এক সাক্ষাত্কারে গুগলের প্রধান কর্মকর্তা এরিক স্মিল্ড এ কথা জানিয়েছেন।সাক্ষাত্কারে এরিক স্মিল্ড বলেন, ওয়েব সার্চ কোনো খেলা নয়, মানুষ এ থেকে সব ধরনের তথ্য পেতে চায়।তিনি বলেন, অ্যাপল গুগলের দুর্দান্ত ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। ফেসবুক সামাজিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও বেশ ভালো কাজ করছে। তবে ব্যবসায়ের ধরনের দিক দিয়ে মাইক্রোসফট বিংই গুগলের প্রধান প্রতিদ্বন্দ্বী। স্মিল্ড আরও বলেন, ‘ফেসবুক ও অ্যাপলকে আমরা হুমকি মনে করি না। আমাদের প্রকৃত প্রতিদ্বন্দ্বী বিং। এটি ওয়েব সার্চের ক্ষেত্রে খুবই কার্যকর ও সক্রিয় ইঞ্জিন।’বিশ্বখ্যাত জরিপ সংস্থা নিয়েলসেনের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গত আগস্টে সার্চ ইঞ্জিন হিসেবে বিং দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এ ক্ষেত্রে বিং পেছনে ফেলেছে ইয়াহুকে।