গুগলের সার্চ তালিকার শীর্ষে পুনম পাণ্ডে
দিন কয়েক আগে টুইটারে বিবসনা ছবি পোস্ট করে খবরের শিরোনাম হয়েছিলেন বহুল আলোচিত কিংফিশার মডেল পুনম পাণ্ডে। এবার গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, এমন ভারতীয় তারকাদের তালিকায় শীর্ষস্থান অর্জন করে আবারও খবরের শিরোনাম হলেন এই তারকা। সম্প্রতি ভারতে গুগল তাদের হট সার্চ তালিকার শীর্ষে অন্তর্ভুক্ত করেছে পুনম পাণ্ডের নাম। স্বভাবতই এমন ‘সাফল্য’ পেয়ে মহা খুশি পুনম। এই সাফল্যের পুরো কৃতিত্বই তিনি দিয়েছেন তাঁর ভক্তদের এবং আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন। এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘Google.co.in/trends/ ঠিকানায় পুরো ভারত আমাকে খুঁজছে। টুইটহার্টস, আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অজস্র ধন্যবাদ ও চুমু। আমি সব সময়ই হাল ফ্যাশনের শীর্ষে থাকতে চাই।’ এদিকে, চলতি মাসের ১১ তারিখে ২০ বছরে পা রাখতে যাচ্ছেন পুনম। এ প্রসঙ্গে তিনি টুইট করেছেন, ‘টুইটহার্টস, ১১ মার্চ টিনএজ শেষ করে ২০ বছরে পা দিচ্ছি। ব্যাপারটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত আমি।’ বিশেষ ওই দিনটি সামনে রেখে তিনি ভক্তদের কী উপহার দেন, সেটাই এখন দেখার বিষয়।