গুজব ছড়াবার দরকার নেই, খুনি ধরা পড়বে: সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘গুজব ছড়াবার কোনো দরকার নেই। আমাদের ওপর বিশ্বাস রাখুন। খুনি যে-ই হোক তাকে ধরা পড়তেই হবে।’ আজ মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে তিনি তদন্তের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিক দম্পতি খুনের ব্যাপারে তদন্ত এগিয়েছে। যেকোনো সময় এর ফলাফল জানা যাবে।