গুজবে খাপ্পা বিপাশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বলিউডের অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে টিনসেলে নতুন গুজব ডালপালা মেলেছে। মাধবন-বিপাশা বসু জুটির সাম্প্রতিক ছবি ‘জোড়ি ব্রেকার্স’ বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হওয়ার পর এ গুজব আরও বেড়েছে। আর গুজবের যন্ত্রণায় খেপেছেন বিপাশা বসু। বিপাশা ও মাধবন টুইটারে গুজব বিষয়ে ক্ষোভও প্রকাশ করেছেন।‘জোড়ি ব্রেকার্স’ ছবিটি বক্স অফিসে সাড়া জাগাতে ব্যর্থ হলে গুজব চাউর হয়েছিল, বিপাশা বসু নাকি মাধবনের সঙ্গে আর কোনো ছবিতেই অভিনয় করবেন না! এ গুজবেই বেশি খাপ্পা হয়ে ওঠেন ৩৩ বছর বয়সী ভারতীয় এ অভিনেত্রী।বিপাশা ও মাধবন তাঁদের জুটির ব্যর্থ ছবি নিয়ে যেসব গুজব ছড়ানো হয়েছে, তার জবাব দিতে টুইটারকে বেছে নিয়েছেন। তাঁদের ভুলভাবে উপস্থাপনের জন্য দুজনই মহা খাপ্পা। বিপাশা তাঁর টুইটে মাধবনের প্রশংসা করে বলেন, ‘সে আমার প্রিয় একজন অভিনেতা। আমাদের জুটির মানানসই কোনো চিত্রনাট্য পেলে আবারও আমাদের একসঙ্গে দেখা যাবে। আমাদের নিয়ে গুজব ছড়িয়ে মানুষের কাছে ছোট করা উচিত নয়।’বিপাশার সঙ্গে সুর মিলিয়েছেন অভিনেতা মাধবনও। তিনিও এক টুইটে জানিয়েছেন, ‘আমাদের আবার একসঙ্গে দেখা যাবে। বর্তমান ব্যর্থতা বিষয়ে ভাবনা আপাতত বাদ।’