গুজরাট দাঙ্গায় মোদীর বিচারের দাবি অ্যামিকাস কিউরির
ভারতের গুজরাটে ২০০২ সালে দাঙ্গায় ভূমিকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে। অ্যামিকাস কিউরি রাজু রামচন্দ্র তাঁর প্রতিবেদনে এ দাবি করেছেন।রামচন্দ্র তাঁর প্রতিবেদনে বলেন, আইপিএসের বহিষ্কার হওয়া কর্মকর্তা সঞ্জিব ভট্ট মুখ্যমন্ত্রী মোদীর বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন, তা প্রমাণ করা যেতে পারে। ভারতীয় পিল কোডের বিভিন্ন অনুচ্ছেদ অনুযায়ীই মোদীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করা যেতে পারে। রামচন্দ্র আরও বলেন, দাঙ্গার সময় কিছু পুলিশ কর্মকর্তা ও সরকারি আইনজীবীর ভূমিকা ছিল প্রশ্নবোধক। সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া বিশেষ তদন্ত দল (এসআইটি) এসবের প্রমাণ পেয়েছে।তবে এসআইটির প্রতিবেদনের সঙ্গে রামচন্দ্রের প্রতিবেদনের ভিন্নতা আছে। এসআইটির প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গার জড়িত থাকার বিষয়ে মোদীর বিরুদ্ধে ‘যথার্থ তথ্য-প্রমাণ’ নেই।২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা ট্রেনে আগুন দেওয়া হলে গুজরাটে ভয়াবহ দাঙ্গা হয়। দাঙ্গায় ৭৯০ জন মুসলিম ও ২৫৪ জন হিন্দু নিহত হন। এ ঘটনা তদন্তে পরে রামচন্দ্রকে নিয়োগ দেন সুপ্রিম কোর্ট। জিনিউজ অনলাইন ও পিটিআই।