গুজরাটে ট্রেনে অগ্নিসংযোগ মামলায় ৩১ জন দোষী সাব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ সালে গুজরাটের গোদরা স্টেশনে ট্রেনে অগ্নিসংযোগ করার অভিযোগে ভারতের একটি বিশেষ আদালত ৩১ জনকে দোষী সাব্যস্ত করেছেন। আজ মঙ্গলবার বিশেষ আদালতের বিচারক পি আর প্যাটেল ৩১ জনকে দোষী সাব্যস্ত করেন এবং মামলার মূল আসামি মৌলভি ওমরজিসহ ৬৩ জনকে ষড়যন্ত্র ও হত্যার দায় থেকে খালাস দেন।একদল দুষ্কৃতকারী সবরমতি এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়ায় ৫৯ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদেরা সবাই হিন্দু তীর্থযাত্রী ছিলেন।ঘটনার পরপরই ওই রাজ্যে একটি মুসলিমবিরোধী দাঙ্গা হয়। ওই দাঙ্গায় এক হাজারেরও বেশি মুসলমান নিহত হন। গুজরাটের সরকার দাঙ্গা নিরসনে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বেশ সমালোচিত হয়।যাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন তাঁদের শাস্তির মেয়াদ আগামী শুক্রবার ঘোষণা করা হবে বলে জানা গেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিঘ্নিত না হয়, তার জন্য কঠোর ব্যবস্থাও নেওয়া হয়েছে।—বিবিসি/টাইমস অব ইন্ডিয়া।