গুণীজন কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুদ্ধভাবে বলতে হবেআনিসুজ্জামানভাষা মানুষের অন্যতম শক্তি। ভাষাব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে মানুষ অন্য প্রাণীদের চেয়ে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তবে ভাষা কেবল মনোভাব প্রকাশের মাধ্যমই নয়, সভ্যতা বিনির্মাণের ক্ষেত্রেও একটি বড় শক্তি। এই শক্তি কাজে লাগিয়ে দেশ ও জাতির ভবিষ্যৎকে সমৃদ্ধ করে তুলতে হবে। শুধু শুদ্ধভাবে লেখা নয়, বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে ও শিখতে হবে। নিজেদের মাতৃভাষা সমৃদ্ধ হলে আমরা নিজেরাই সমৃদ্ধ হব। এ কারণে প্রত্যেককে ভাষা শুদ্ধভাবে জানতে ও শিখতে হবে।ভাষা প্রবহমানআবদুল্লাহ আবু সায়ীদভাষা সব সময় প্রবহমান; যার একটি আঞ্চলিক ভাষা, অন্যটি প্রমিত ভাষা। আঞ্চলিক ভাষায় মানুষ যতটা জীবন্ত, যতটা রক্ত-মাংসের হয়, অন্য কোনো ভাষায় সেটা সম্ভব নয়। অসুবিধা হলো, এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের ভাষা বুঝতে পারে না। যেমন, রংপুর অঞ্চলে ‘র’-এর স্থলে তাঁরা বলেন ‘অ’। একবার আমেরিকায় একজনকে বললাম, নাম কী? তিনি বললেন, ফল খান। আমি বিস্মিত! তাঁর নাম আসলে ‘পল খান’। তিনি ‘প’ উচ্চারণ করতে না পারায় হয়ে গেছে ‘ফল খান’।আমি আশাবাদীমুহম্মদ জাফর ইকবালআমি খুবই আশাবাদী মানুষ। নিশাত মজুমদারের পর ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করেছে। মুহিত পর পর দুবার উঠেছে। কাজেই, আমি খুবই আশাবাদী যে, নবীন প্রজন্ম একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবেই। প্রতিবছর আমি ভাষা প্রতিযোগের অনুষ্ঠানে আসার চেষ্টা করি আমার ভেতরকার ব্যাটারি চার্জ করার জন্য। আমার শরীরের ভেতরে মোবাইলের মতো একটি ব্যাটারি আছে। এই ছেলেমেয়েদের কাছে এলে আমার সেই ব্যাটারি চার্জ হয়।বাংলা ভাষা বৈচিত্র্যময়মঞ্জু আরা বেগমবাংলা ভাষা অনেক বৈচিত্র্যময়। আমাদের এই মাতৃভাষা অনেক ভাষার শব্দ গ্রহণ-বর্জন করে দিনে দিনে সমৃদ্ধ হয়েছে। কিন্তু অনেকেই এখনো শুদ্ধভাবে বাংলা লিখতে ও পড়তে জানেন না। এটা দুঃখজনক। মাতৃভাষার চর্চাকে উৎসাহিত করতে এইচএসবিসির সহায়তায় প্রথম আলো দীর্ঘদিন ধরে দেশব্যাপী ভাষা প্রতিযোগ আয়োজন করে চলছে। ভাবতে ভালো লাগে, ভিকারুননিসা স্কুল শুরু থেকেই এ আয়োজনের সঙ্গে আছে।