গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের ব্যবহার হবে মানুষের মতো। পৃথিবীতে সবকিছুর রূপান্তর ঘটছে। আমাদের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে ভালো কিছু করা উচিত। মানুষের কাজ হচ্ছে প্রতিদিন বেড়ে ওঠা। আমরা প্রতিদিন বেড়ে উঠব। প্রতিদিন বড় হব। এ জন্য আমাদের ভালো কাজ করতে হবে। ভালো করে বাংলা ভাষা জানতে হবে।আবুল মোমেন, কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।পাঠ্যবইয়ের পাশাপাশি আমাদের অন্যান্য বই পড়তে হবে। আমাদের সাহিত্যচর্চা করতে হবে। এতে আমাদের মানসিকতার বিকাশ ঘটবে। আমরা আলোকিত হব। সে আলো ছড়াবে পুরো পৃথিবীতে।মহাম্মদ দানীউল হক, অধ্যাপক, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।আমরা বাংলা ভাষা শুদ্ধভাবে শিখব। লিখব শুদ্ধ বাংলায়। কথা বলব প্রমিত বাংলা ভাষায়। ভাষাকে জানার প্রত্যয় থাকতে হবে। তবেই আমাদের ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জন্মাবে।ফরিদা নাজমীন, প্রধান শিক্ষক, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।