গুণীজন কহেন
আমরা তিনটি ‘ম’-এর প্রতি একনিষ্ঠ থাকব। তা হলো—মা, মাতৃভাষা ও মুক্তিযুদ্ধ। আমাদের মায়ের বিপক্ষে কেউ গেলে যেমন আমরা তা মেনে নিই না, আমাদের মাতৃভাষার বিপক্ষে যারা গিয়েছিল, আমরা যেমন তাদের মেনে নিইনি, তেমনিভাবে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা, তাদের মেনে নেব না।সৌমিত্র শেখরবাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়২৫ বছর পর আমাদের দেশ ইংল্যান্ড, আমেরিকার মতো হয়ে যাবে। তখন এ দেশ পরিচালনা করবে তোমরা। তাই তোমাদের অধিকতর যোগ্য হয়ে উঠতে হবে। মাতৃভাষা ভালো করে শিখতে হবে। তোমরা প্রতিযোগিতা করবে বড় হওয়ার জন্য। এবং এ কাজে একে অপরকে করবে সহযোগিতা। তাহলেই তোমরা বড় হবে।সাজ্জাদ শরিফব্যবস্থাপনা সম্পাদক, প্রথম আলোসব ভাষার মতো বিবর্তনের মধ্য দিয়ে আমাদের মাতৃভাষার আজকের পরিবর্তন ঘটেছে। আমরা অন্যান্য ভাষার শব্দ নেব। কিন্তু বিকৃত ভাষায় কথা বলব না। ভাষার ৪০ শতাংশ মুখে আর ৬০ শতাংশ প্রকাশ করা যায় অঙ্গভঙ্গি বা ইশারায়। উল্লেখ্য, অঙ্গভঙ্গি বা ইশারার ভাষা শক্তিশালী ও বড়।সৌরভ সিকদারভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়