গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সঙ্গদোষে লোহা ভাসে’ কথাটি যেমন ঠিক, তেমনি এ কথাও ঠিক—উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে। আমরা ‘লোহা’র মতো হব, নাকি ‘উত্তম’ হব—তা আমাদেরই ঠিক করতে হবে।শেখ মো. রজিকুল ইসলামঅধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়।‘সম্পত্তি’ তো উত্তরাধিকার সূত্রে পরবর্তী প্রজন্মের ওপর বর্তায়। আর ‘সম্পদ’ অর্জন করে নিতে হয়। বাংলা ভাষার সম্পদ আমাদের অর্জন করতে হলে তা খুঁজে নিতে হবে।গাজী মো. মাহবুব মুর্শিদসহযোগী অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়।ভাষার লড়াইয়ে ১৯৫২ সালে আমরা বিজয়ী হয়েছি। এ ভাষাকে পরিচর্যা করা না গেলে অন্য ভাষার আগ্রাসনে আমাদের মাতৃভাষা হারিয়ে যাবে। প্রথম আলো এ পরিচর্যার কাজটি করে চলেছে, যা একটি চমৎকার উদ্যোগ।আমীরুল আলম খানচেয়ারম্যান, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।