গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি সারা বিশ্বে পালিত হয়। অন্য দেশগুলো আমাদের মাতৃভাষা দিবস উদ্যাপন করছে। এ ভাষা এখন শুধু আমাদের নয়, বিশ্বের সব ভাষাভাষী মানুষের ভাষা। বিদেশিরাও আমাদের মাতৃভাষা ও মাতৃভূমিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এটি আমাদের জন্য সত্যি মর্যাদার বিষয়।তারেক রেজাসহকারী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বাংলা ভাষা দুই রকমের—একটি প্রমিত বাংলা ভাষা, আরেকটি হচ্ছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা হচ্ছে বাংলা ভাষার প্রাণ। বরিশালের আঞ্চলিক ভাষা রয়েছে। আমি ভেবেছিলাম শিক্ষার্থীরা আঞ্চলিক ভাষায় প্রশ্ন করবে। তা করেনি। সবাই প্রমিত বাংলা ভাষায় প্রশ্ন করেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ, এটি আমাকে পুলকিত করেছে। তোমাদের চেষ্টা তোমাদের সামনের দিকে নিয়ে যাবে।মহাম্মদ দানীউল হকঅধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।মা, মাতৃভূমি আর মাতৃভাষাকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। কারণ, আমরা মায়ের গর্ভে জন্মগ্রহণ করি, মাতৃভূমির জল-হাওয়ায় বেড়ে উঠি, আর মাতৃভাষায় কথা বলি।তারিক মনজুরসহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।