গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি ভাষা প্রতিযোগের রংপুর অঞ্চলের অনুষ্ঠানে ছিলাম। নীলফামারীতে চলে আসার পর আবারও এ অনুষ্ঠানে থাকতে পারব ভাবিনি। আশা করি তোমরা বেশি করে বাংলা ভাষার চর্চা করবে। শুধু নিজ এলাকায় নয়, বাংলাদেশের সব জায়গায় নিজেদের তুলে ধরবে বাংলা ভাষার মাধ্যমে।আবু নূর মো. আনিছুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ, নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় আমাদের শিক্ষকেরা হয়তো অনেক সময় ব্যাকরণকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারেন না। আবার অনেকেই খুব ভালোভাবে উপস্থাপন করতে পারেন। কিন্তু ভাষা ও ব্যাকরণের চর্চা বাদ দিয়ে সাধারণত শিক্ষা সম্ভব নয়। তাই শিক্ষার পূর্ণতার জন্য আমাদের বাংলা ব্যাকরণ চর্চা করে বাংলা আয়ত্ত করতে হবে।মোহাম্মদ আজম, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়আমরা প্রত্যেকে চাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে। এ ক্ষেত্রে ভাষা সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই আমরা আধুনিক হব, সময়ের সঙ্গে তাল মেলাতে পারব। আর এ জন্য আমাদের বাংলা ভাষা চর্চার কোনো বিকল্প নেই।তাশরিকি হাবিব, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়