গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা আমাদের মায়ের ভাষা। মায়ের গর্ভে থাকা অবস্থায় একটি শিশু ধ্বনি তরঙ্গের মাধ্যমে তার মায়ের ভাষার সঙ্গে পরিচিত হয়। এ জন্য জন্মের পর খুব সহজেই শিশুটি তার মায়ের ভাষায় কথা বলে। এ জন্যই এ ভাষাকে মায়ের ভাষা বলা হয়।বিনয় বর্মন, বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।পড়তে হবে, মনুষ্যত্ব বিকশিত করতে হবে। বিশ্বের দরবারে বাংলা ভাষা, বাংলাদেশের মর্যাদা বাড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদেরই। মানুষ মরে যায় কিন্তু তার কর্ম থেকে যায়, যা তাকে অমরত্ব দান করে। নিজেকে জাতির জন্য উৎসর্গ করতে হবে। সৈয়দ আজিজুল হক, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা করা যায় না। মা অতুলনীয়। সব থেকে ভালো বন্ধু। ভালোবাসার মানুষ মা। আমাদের প্রাণের ভাষা বাংলা। তাই তো এই ভাষাকে মায়ের ভাষা বলা হয়। বাংলা ভাষার বিশেষণ ‘মা’-এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। তাই এ ভাষাকে উপলব্ধি করতে হয় মন থেকে। ভালোবাসতে হয় গভীরভাবে।কুদরত-ই-হুদা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ।