গুণীজনের কথা
মাতৃভাষার কোলেআনিসুজ্জামানসবাইকে শুভেচ্ছা। আমরা যেমন মায়ের কোলে জন্ম নিই, তেমনি মাতৃভাষার কোলে আমাদের জন্ম হয়। এই ভাষা আমাদের সহজাত, তবুও মাতৃভাষাকে যত্ন করে শেখা এবং জীবনে পরিচর্যা করার আবশ্যকতা আছে। এ জন্যই প্রথম আলো-এইচএসবিসির যৌথ উদ্যোগে এই ভাষা প্রতিযোগের আয়োজন। যাতে আমাদের নতুন প্রজন্ম জীবনের শুরু থেকেই যত্ন করে ভাষা আয়ত্ত করে এবং শুদ্ধ করে, সুন্দর করে তা প্রয়োগ করতে পারে। এ আয়োজন যাঁরা করেছেন আমি তাঁদের অভিনন্দন জানাই। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা ভাষা সম্পর্কে আরও সতর্ক হও। ভাষাকে আরও গভীরভাবে ভালোবাসো—এ কামনা করি এবং তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ প্রার্থনা করি।ভাষাকে কেন্দ্র করে দেশরশীদ হায়দারআমরা মাতৃভাষা ভুলে গেছি, ইংরেজিটাও ভালো করে শিখিনি। ইদানীং বাংলা ভাষা নিয়ে নিম্নরুচির ইয়ার্কি-ফাজলামো দেখছি। এতে অবশ্য ভাষার কোনো ক্ষতি হয় না। যারা ভাষার এমন অপব্যবহার করে তাদেরই ক্ষতি হয়।তিনি বলেন, ভাষাকে কেন্দ্র করে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্যে দিয়ে এ দেশের জন্ম। এমন ঘটনা পৃথিবীতে আর কোথাও ঘটেনি। অথচ আমরা সেই ভাষাকে অবলীলায় বিকৃত করে চলেছি, ধ্বংস করতে উদ্যত হয়েছি। অথচ বহুকাল আগে আমাদের দেশেরই কবি বলেছিলেন ‘যে জন বঙ্গেত জন্মে হিংসে বঙ্গবাণী/ সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি’। কবির এই কথাটির তাৎপর্য অনুধাবন করা প্রয়োজন।আগ্রহ জাগানোহোসনে আরা বেগমপ্রথম আলো-এইচএসবিসি যৌথভাবে সাত বছর ধরে ভাষা প্রতিযোগের আয়োজন করে আসছে। এ নিয়ে আমরা সবাই আন্তরিকভাবে খুশি। এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমাদের তরুণ সমাজের মধ্যে বাংলা ভাষার প্রতি আরও আগ্রহ জাগিয়ে দেওয়া হচ্ছে। প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলা ভাষা সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বাড়ছে, তাতে করে ভাষার লালন ও চর্চা উভয়ই হচ্ছে। তরুণ সম্প্রদায়ের যারা এ আয়োজনের সঙ্গে জড়িত আমি তাদের ধন্যবাদ জানাই। এইচএসবিসি ও প্রথম আলো যে গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য নিয়ে আমাদের ছোট ছেলেমেয়েদের বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তুলছে, সে জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি সপ্তম ভাষা প্রতিযোগের চূড়ান্ত পর্বের উদ্বোধন ঘোষণা করছি।