গুপ্ত হত্যা অপহরণ বেড়ে গেছে, মানুষ ভালো নেই: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, গুপ্ত হত্যা, অপহরণ বেড়ে গেছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের তুলনায় ভালো।ঈদের দিন ঢাকায় লেডিস ক্লাবে বিদেশি কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের খালেদা জিয়া এ কথা বলেন।খালেদা জিয়া সম্প্রতি নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যার ঘটনা উল্লেখ করে বলেন, ‘আওয়ামী লীগের লোকেরা নিজেরা নিজেরা মারামারি করে লোকমান হোসেনকে মেরে ফেলেছে। আর বিএনপির নেতা খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে।’ তিনি অবিলম্বে খায়রুল কবিরের মুক্তি দাবি করেন। ঈদের শুভেচ্ছা বিনিময়কালে কূটনীতিকদের মধ্যে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ নাসের-আল হুশিয়ারি, পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরেশি, ফিলিস্তিনের শাহেদ মোহাম্মদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।এ ছাড়া এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি এ কে আজাদ, সাবেক সভাপতি আনিসুল হকসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতা, রাজনীতিক, শিক্ষাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধিরা বিএনপির চেয়ারপারসনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।