গুপ্তচর জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ গোয়েন্দা বিভাগে কাজ করতেন গার্টর’্রর বেল। এ নারী গুপ্তচর পরিচিত ছিলেন ‘কি অ্যাসেট’ নামে। মধ্যপ্রাচ্যেও দারুণ জনপ্রিয় ছিলেন বহু পরিচয়ে পরিচিত বেল। হলিউড প্রযোজক-পরিচালক রিডলে স্কট এ নারীকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করেছেন। সেখানে বেল চরিত্রে অভিনয় করবেন অ্যাঞ্জেলিনা জোলি। ছবির চিত্রনাট্য লিখেছেন জেফ্রি কেইন। এদিকে নতুন পরিচয়ে অর্থাত্ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন জোলি। আগামী মাসেই মুক্তি পাচ্ছে তাঁর প্রথম ছবি ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি। পিটিআই।