গুপ্তচর-বৃত্তির দায়ে মাধুরী গুপ্তকে অভিযুক্ত করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি পুলিশ আজ মঙ্গলবার ভারতীয় কূটনৈতিক মাধুরী গুপ্তকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে গোপন তথ্য পাচার করার দায়ে অভিযুক্ত করেছে। মাধুরী গুপ্ত সেই সময় ইসলামাবাদে কর্মরত ছিলেন।গত এপ্রিল মাসে মাধুরী গুপ্তকে গ্রেপ্তার করা হয়। আইএসআইয়ের দুই কর্মকর্তা মুবাশ্বের রাজা রানা ও জামসেদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে অভিযোগপত্র বলা হয়।মাধুরী গুপ্ত আদালতে সব অভিযোগ অস্বীকার করেছেন। পিটিআই