গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে স্বদেশি কূটনীতিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ভারত তার নিজের দেশের এক নারী কূটনীতিককে আটক করেছে। তাঁর নাম মাধুরী গুপ্ত। তিনি তিন বছর ধরে পাকিস্তানে সেকেন্ড সেক্রেটারি হিসেবে প্রেস অ্যান্ড ইনফরমেশন শাখার দায়িত্বে ছিলেন।দ্য নিউজ অনলাইনের খবরে বলা হয়েছে, মাধুরী গুপ্তকে দিল্লিতে ডেকে এনে চার দিন আগে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি দুই বছর ধরে পাকিস্তানের পক্ষে গোয়েন্দাগিরি করছিলেন।ইসলামাবাদে দায়িত্বরত ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান কর্মকর্তা আর কে শর্মাকেও নজরদারিতে রাখা হয়েছে। তবে তাঁর আটক হওয়ার ব্যাপারে কিছু জানা যায়নি।