গুপ্তহত্যা রাষ্ট্র সমর্থিত: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘গুপ্তহত্যা রাষ্ট্র সমর্থিত। বিরোধী দলকে দমন-পীড়নের জন্য বর্তমান সরকার গুপ্তহত্যাকে রাজনীতির একমাত্র অনুষঙ্গ করেছে।’ আঘাতের বিরুদ্ধে প্রত্যাঘাত করার জন্য দলীয় নেতা-কর্মীসহ সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।আজ বৃহস্পতিবার গুপ্তহত্যা বিষয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে যে সরকার জড়িত তাতে কোনো সন্দেহ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখন এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য সবার ইঙ্গিত সরকারের দিকে।স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, তিনি পত্র-পত্রিকার মাধ্যমে এসব গুপ্তহত্যা সম্পর্কে জানতে পেরেছেন। এর পরিপ্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, সরকার যে এর সঙ্গে জড়িত নয়, তা সরকারেই অবিলম্বে প্রমাণ করতে হবে।একই সঙ্গে যশোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক নাজমুল ইসলামকে হত্যার ঘটনায় ১৭ ডিসেম্বর যশোরে হরতাল ডাকা হয়েছে। আজ সংবাদ সম্মেলনে এ হরতালে কেন্দ্রীয়ভাবে সমর্থন দিয়েছে দলটি।