গুরু নানকের ৫২৩তম বিবাহবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শিখ গুরু নানক দেবের ৫২৩তম বিবাহবার্ষিকী উপলক্ষে সর্বস্তরের শিখ ধর্মানুরাগী আজ মঙ্গলবার পাঞ্জাবের শিল্পনগরী বাটালায় মিলিত হয়। নানা ধরনের উত্সব-অনুষ্ঠানের মাধ্যমে তারা শিখধর্মের প্রথম গুরু নানক দেবের এ বিবাহবার্ষিকী পালন করেছে।পাঞ্চ পিয়ারাসের (পাঁচ প্রিয়তমা) নেতৃত্বে একটি বিবাহ শোভাযাত্রা গুরুদুয়ারা ধেরা সাহিব থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গুরুদুয়ারা খান্দ সাহিবে এসে শেষ হয়। উল্লেখ্য, গুরু নানক দেবের ‘বারাট’ (বরযাত্রী) কাপুরথালা জেলার সুলতানপুর লধি থেকে গতকাল শেষ রাতে এখানে আসে। তিন দিন আগে শুরু হওয়া ১০১ খণ্ডের আখন্দ পথ (ধর্মীয় গান) পাঠ আজ সকালে শেষ হয়। পিটিআই