গুরুতর অসুস্থ হয়ে সুরঞ্জিত হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদস্পন্দনের সমস্যাজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। বাসসের খবরে বলা হয়, আজ বুধবার সকাল নয়টার দিকে ধানমন্ডির ঝিগাতলার নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুরঞ্জিত সেনগুপ্ত। বর্তমানে তাঁকে ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক তালুকদার জানান, কমপক্ষে আরও দুই-তিন দিন তাঁকে হাসপাতালে থাকতে হবে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর হূদস্পন্দনের গতি কখনো বেড়ে যাচ্ছে, আবার কখনো খুব বেশি কমে যাচ্ছে। এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের এই আকস্মিক অসুস্থতার কারণে আজ বেলা ১১টায় অনুষ্ঠিতব্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকটি স্থগিত করা হয়েছে।