গুরুতর আঘাত থেকে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের তারকা টম ক্রুজ গুরুতর আঘাত থেকে রক্ষা পেয়েছিলেন। আর তা ঘটেছিল মিশন ইম্পসিবল: গোস্ট প্রোটোকল ছবির শুটিং করার সময়। টম ক্রুজের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের দ্য সান পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। ছবিটির একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং হয় দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায়। ওই দৃশ্যে শূন্যে ভেসে থাকার মতো পরিস্থিতিতে অভিনয় করতে হয় টমকে। এসব ঝুঁকিপূর্ণ দৃশ্যের চিত্রায়ণে সাধারণত অভিজ্ঞ স্টান্টম্যান নেওয়া হয়। কিন্তু টম ক্রুজ সাহস করে নিজেই সরাসরি দৃশ্যটিতে অংশ নেন। এ সময় বুর্জ খলিফার দেয়ালে আঘাত লেগে গুরুতর আহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। ওয়েবসাইট।