গুরুত্ব দাও বিক্রিয়া ও সঠিক তথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনারসায়ন বিষয়ে এবার প্রথমবারের মতো সৃজনশীল নিয়মে পরীক্ষা হবে। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার স্তরগুলো বিবেচনায় এনে উত্তর দেবে।প্রতিটি সংজ্ঞার সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় উদাহরণ দেবে। কোনো গাণিতিক সমস্যার ফলাফলে একক থাকলে অবশ্যই তা উল্লেখ করবে। প্রশ্নে প্রদত্ত মানগুলো সঠিকভাবে বসাবে। গাণিতিক সমাধানগুলো অবশ্যই সঠিক নিয়মে করতে হবে। পার্থক্যগুলো ছক আকারে উপস্থাপন করলে ভালো হয়। রসায়ন দ্বিতীয়পত্রের পার্থক্য লেখার সময় সম্ভাব্য ক্ষেত্রে বিক্রিয়া দেবে। ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর করার সময় মূল কারণসহ প্রয়োজনীয় ক্ষেত্রে সমীকরণ ও চিত্র দেবে। পরীক্ষাগার পদ্ধতিতে মূলনীতি বিক্রিয়াসহ লিখবে। এরপর সঠিক চিত্রটি উপস্থাপন করবে। পদ্ধতির বর্ণনা শেষে সম্ভাব্য ক্ষেত্রে বিক্রিয়াসহ লিখবে। গাঠনিক সংকেতগুলো সঠিকভাবে লিখবে। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে বেনজিনের ষড়ভুজাকৃতির অভ্যন্তরীণ বলয়টি মনে করে দেবে। ধাতব আয়ন ও যৌগমূলকের শনাক্তকরণে একটি করে সিক্ত পরীক্ষা বিক্রিয়াসহ উল্লেখ করবে। কোনো দুটি বিষয়ের মধ্যে তুলনা করতে হলে অবশ্যই সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেবে। প্রতিটি প্রশ্নের সঙ্গে সংশ্লিষ্ট বিক্রিয়া দেবে। বিক্রিয়া লেখার সময় অবশ্যই বিক্রিয়ার ভৌত অবস্থা উল্লেখ করে প্রভাবকসহ লিখবে।রসায়ন দ্বিতীয়পত্রে কোনো যৌগের মূলনীতি লিখতে বলা হলে বিক্রিয়াসহ শুধু মূলনীতি লিখবে।