গুরুত্ব দেবে বিক্রিয়া ও সঠিক তথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, নটর ডেম কলেজ, ঢাকা।রসায়নে ভালো করার নিয়মগুলো জেনে নাও।  প্রতিটি সংজ্ঞার সঙ্গে (সম্ভাব্য ক্ষেত্রে) অবশ্যই উদাহরণ দেবে।  কোনো গাণিতিক সমস্যার ফলাফলে একক থাকলে অবশ্যই তা উল্লেখ করবে। প্রশ্নে প্রদত্ত মানগুলো সঠিকভাবে বসাবে। গাণিতিক সমাধানগুলো অবশ্যই সঠিক নিয়মে করতে হবে।  পার্থক্যগুলো ছক আকারে উপস্থাপন করবে। দ্বিতীয়পত্রের পার্থক্য লেখার সময় সম্ভাব্য ক্ষেত্রে বিক্রিয়া দেবে।  ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর করার সময় মূল কারণসহ প্রয়োজনীয় ক্ষেত্রে সমীকরণ, চিত্র অথবা কৌশল দেবে।  পরীক্ষাগার পদ্ধতিতে মূলনীতি বিক্রিয়াসহ লিখবে। এরপর সঠিক চিত্রটি উপস্থাপন করবে। পদ্ধতির বর্ণনা শেষে সম্ভাব্যক্ষেত্রে বিক্রিয়াসহ বিশোধন লিখবে।  টীকায় সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে পূর্ণ আলোচনা করবে। গাঠনিক সংকেতগুলো সঠিকভাবে লিখবে। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে বেনজিনের ষড়ভুজাকৃতির অভ্যন্তরীণ বলয়টি মনে করে দেবে।  ধাতব আয়ন ও যৌগমূলকের শনাক্তকরণে একটি করে সিক্ত পরীক্ষা বিক্রিয়াসহ উল্লেখ করবে।  কোনো দুটি বিষয়ের মধ্যে তুলনা করতে হলে অবশ্যই সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেবে। বিক্রিয়ার কৌশল ধাপসহ উল্লেখ করবে। প্রতিটি প্রশ্নের সঙ্গে সংশ্লিষ্ট বিক্রিয়া দেবে। বিক্রিয়া লেখার সময় অবশ্যই বিক্রিয়ার শর্ত, যেমন তাপমাত্রা, চাপ, মাধ্যম ইত্যাদি উল্লেখ করতে হবে।  রসায়ন দ্বিতীয় পত্রে কোনো যৌগের মূলনীতি লিখতে বলা হলে বিক্রিয়াসহ শুধু মূলনীতি লিখবে। পদ্ধতি চাইলে মূলনীতি, বিক্রিয়া এবং চিত্রসহ বর্ণনা দেবে।