গুরুত্ব বেশি দিতে হবে গ্রামার অংশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি ২য় পত্র কোন নিয়মে উত্তর লিখবে, সে সম্পর্কে আলোচনা করব। Part-A (Grammer)  1. Right forms of verbs : একটি passge দেওয়া থাকবে এবং তুমি যথারীতি শূন্যস্থান পূরণ করবে। তোমাদের tense পরিবর্তন করা ছাড়াও passive form use ও right forms use করে এর উত্তর লিখতে হতে পারে। তবে মনে রাখবে, use negative where necessary বিষয়টির প্রতি। সাধারণত কমপক্ষে ১ নম্বর negative forms থেকে থাকে। 2. Uses of Preposition : Preposition অংশে শূন্যস্থান পূরণ করতে হবে। যেহেতু simple and appropriate preposition উভয় অংশ থেকে fill in the gaps আসে, তাই একটু বুঝে-শুনে উত্তর দিতে হবে। তবে বেশি গুরুত্ব দিতে হবে appropriate preposition-এর ওপর।  3. Uses of articles where necessary : প্রশ্নের ধারাবাহিকতায় থাকবে articles। তবে articles থাকবে passage থেকে। এত দিন তোমরা a, an, the দিয়ে article করেছ, এবার শূন্যস্থান পূরণ করবে no article দিয়ে। এ বিষয়টি খুবই সহজ ও সাধারণ। Articles অধ্যায় ভালোভাবে আয়ত্ত করতে পারলে no articleও এমনিতে আয়ত্ত করতে পারবে।  4. Linkers / Idioms and Phrases : (i) Linkers : Linkers যদি পরীক্ষায় আসে, তবে তুমি খেয়াল রাখবে sentenceটি complete হয়েছে কি না। কারণ, sentence-এর প্রথমে বসলে capital letter হবে এবং যদি sentenceটির মধ্যে বা শেষে বসে, তবে small letter linkersটি বসাবে। এবং Phraseটি underline করেদেবে।(ii) Phrases and idioms : যদি sentenceটির মধ্যে বসে, তবে অবশ্যই small letter use করতে হবে এবং যদি sentence-এর শুরুতে বসে, তবে capital letter use করে idioms and phrases বসাবে। আরেকটি বিষয় খেয়াল রাখবে, idioms and phrases-এর ক্ষেত্রে subject ও number অনুসারে verb পরিবর্তন হতে পারে। এই অংশে তোমাদের পুরো বাক্য তুলে লিখলে ভালো হবে। 5. Re-write the reported speech : Passage narration মূলত sentence narration-এর একটি মৌলিক অংশ। প্রথমেই passage ভালোভাবে পড়ে বুঝে নেবে, কোন sentence থেকে এসেছে এবং indirect করতে reporting verb কী হবে ও tense পরিবর্তন কোন নিয়মে হবে।  6. Transformation of Sentence : এ অংশে passage দেওয়া থাকবে। তবে sentence transformation-এর নিয়মে আলাদা আলাদা পাঁচটি বাক্যই পরিবর্তন করতে হবে। তবে চেষ্টা করবে, passage-এর ধারাবাহিকতা বজায় রাখবে। Passage তুলে দিলে তোমার দেওয়া উত্তরটি underline করে দেবে। 7. Tag Question : Grammar অংশে ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে tag question একটি গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা রাখে। এই অংশে তোমরা জোর দেবে যেদিকটি, তা হলো প্রথমত, sentence negative format-এ গঠিত কি না/negative অর্থ প্রকাশ করে কি না। দ্বিতীয়ত, sentence part অংশে subject third person singular হওয়া সত্ত্বেও tag অংশে plural object বসে কি না। আরেকটি বিষয় লক্ষ রাখবে, Imperative sentence দিয়ে শুরু হয়েছে কি না, তা বুঝে-শুনে করবে।  8. Completing sentences : (i) বাক্যের অংশবিশেষ পূরণ করতে হবে। এখানে পাঁচটি আলাদা আলাদা বাক্য থাকবে এবং বাক্যের ক্ষেত্র নির্দিষ্ট। বেশির ভাগ ক্ষেত্রেই যেমন complex sentence-জাতীয় অংশ থেকে আসে। তা ছাড়া conditional sentence থেকে এর উত্তর দিতে হয়। প্রবাদবাক্য থেকে প্রায়ই একটি প্রশ্ন আসে। এ ক্ষেত্রে উত্তরটি যথাযথ হতে হবে। শুদ্ধভাবে প্রবাদবাক্যটিই লিখতে হবে। মনে রাখবে, সম্পূর্ণ বাক্য লিখে completing sentences-এর উত্তর লিখতে হবে এবং তোমার লেখা অংশটি underline করে দেবে।(ii) ৮ নম্বর অংশে দুই ধরনের প্রশ্ন থাকতে পারে। তবে একটি মাত্র পদ্ধতি প্রশ্নে থাকবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো, fill in the gaps. এ অংশে parts of speech বিশেষ করে noun, preposition, article, verb, adverb, adjective use করে পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে।Part- B (Composition) 9. Paragraph writing : Paragraph অংশে মাত্র একটি paragraph questionsসহ দেওয়া থাকবে এবং একটির উত্তরই লিখতে হবে। একটি মাত্র অনুচ্ছেদের মধ্যেই paragraph লেখা শেষ করতে হবে। প্রশ্নের নম্বর যেহেতু ১০, তাই কমপক্ষে ১২০-১৫০ শব্দের মধ্যে লিখলে ভালো হবে। Paragraph name খাতার ওপর অবশ্যই লিখতে হবে।  10. Composition: 1 out of 2 : সিলেবাস অনুযায়ী দুটি composition থাকবে। যে কারণে নিয়মিত ও মনোযোগ দিয়ে পড়াশোনা করলে এবং পূর্ববর্তী শ্রেণীতে পঠিত বিষয়গুলোর ওপর কিছুটা দখল, অর্থাৎ রিভিশন থাকলে সহজেই একটি composition লেখা তোমাদের আয়ত্তে চলে আসবে। তাই কমপক্ষে চার-পাঁচটি ছোট ছোট প্যারা করে ২০০-২৫০ শব্দের মধ্যে composition লেখবে। 11. Writing formal letter : Formal letter মানে হলো আনুষ্ঠানিক পত্র। Applicationটি সতর্কতার সঙ্গে পড়ে ও ভালোভাবে বুঝে উত্তর লিখবে। সুনির্দিষ্ট বিষয়, যা প্রশ্নে উল্লেখ থাকবে, তা অবশ্যই উত্তরে লিখবে। 12. (i) Dialogue writing : (Guided) : Dialogue writing (guided) দুই ব্যক্তির মধ্যে কথোপকথন মানেই ডায়ালগ। সিলেবাস অনুযায়ী কিছু নির্দেশনা থাকবে প্রশ্নে, যা গাইডলাইন হিসেবে গণ্য হবে এবং তোমাকে উল্লিখিত নাম, বিষয়বস্তু এবং গতি-প্রকৃতি সেভাবে অনুসরণ করে dialogue লিখতে হবে। আকার কোনোভাবেই খুব ছোট বা খুব বেশি বড় করা যাবে না। (ii) Summary Writing : Summary writing লিখতে চাইলে দুবার পুরো passageটি মনোযোগ দিয়ে পড়বে। তারপর মূল কথাগুলো দিয়ে চার-পাঁচটি বাক্যে summary লেখা শেষ করবে। মনে রাখবে, ভালো summary লেখার সময় হুবহু passageটি তুলে দিতে পারবে না। 13. Completing Story : Completing story লিখতে অবশ্যই গাইডলাইন অনুসরণ করতে হবে। গাইডলাইন দুই ধরনের story থেকে আসতে পারে। এক. fables/ moral সমৃৃদ্ধ, দুই. imaginative মনন ও সৃজনশীল প্রকৃতির।