গুরুদাসপুর পাইলট মডেল স্কুল শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রকাশিত এসএসসির ফলাফলে উপজেলার ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে গুরুদাসপুর পাইলট মডেল স্কুল শীর্ষে রয়েছে। এই প্রতিষ্ঠন থেকে ১৬ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছয়জন গোল্ডেন প্লাস। এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার দুটি কেন্দ্র থেকে মোট এক হাজার ৫৯২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে এক হাজার ৩৫৩ জন পাস করেছে। এর মধ্যে চাঁচকৈড় নাজিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ১০ জন, সোনাবাজু উচ্চবিদ্যালয়ের একজন, বিয়াঘাট উচ্চবিদ্যালয়ের দুজন, নাজিরপুর উচ্চবিদ্যালয়ের নয়জন, কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের একজন, খুবজীপুর উচ্চবিদ্যালয়ের সাতজন, দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের চারজন, ধারাবারিষা উচ্চবিদ্যালয়ের ১১ জন, রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের সাতজন, বিলচলন উচ্চবিদ্যালয়ের সাতজন, মশিন্দা উচ্চবিদ্যালয়ের তিনজন, শাহিদা কাশেম পৌর বালিকা বিদ্যালয়ের একজন, পুরুলিয়া উচ্চবিদ্যালয়ের তিনজন, নওপাড়া উচ্চবিদ্যালয়ের তিনজন, রশিদপুর উচ্চবিদ্যালয়ের দুজন, মরিয়ম বালিকা উচ্চবিদ্যালয়ের একজন, চাপিলা উচ্চবিদ্যালয়ের ১১ জন, বাহাদুরপুর উচ্চবিদ্যালয়ের তিনজন ও মহিষমারী উচ্চবিদ্যালয় থেকে তিনজন পাস করেছে।