গুরুদাসপুর বিলচলন শহীদ শামসুজ্জোহা ডিগ্রি কলেজ উপজেলার শীর্ষে
নাটোরের গুরুদাসপুর পৌর শহরের বিলচলন শহীদ শামসুজ্জোহা ডিগ্রি কলেজ উপজেলার শীর্ষে রয়েছে। এই কলেজ থেকে মোট ৩৮ জন জিপিএ-৫ পেয়েছেন।উল্লেখ্য, উপজেলার সাতটি কলেজ থেকে ৮৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে পাস করেছেন ৫৭৯ জন। এর মধ্যে ৬০ জন জিপিএ-৫ পেয়েছেন।কলেজগুলোর সূত্রে জানা যায়, বিলচলন শহীদ শামসুজ্জোহা ডিগ্রি কলেজ থেকে ৪৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৩৫ জন। নাজিরপুর ডিগ্রি কলেজ থেকে ১১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৯ জন। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। খুবজীপুর এম হক কলেজ থেকে ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬২ জন। জিপিএ-৫ পেয়েছেন সাতজন। রোজীমোজাম্মেল মহিলা কলেজ থেকে ৬৫ জনের মধ্যে পাস করেছেন ৩৪ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। রোকেয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৯ জনের মধ্যে পাস করেছেন ২৬ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৩ জনের মধ্যে পাস করেছেন ২৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন তিনজন। নাজিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৪ জনের মধ্যে পাস করেছেন ১০ জন, দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন চারজন। তবে এই দুটি প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পাননি।