গুরুদাসপুরে ভেজালবিরোধী অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৬০০ টাকা জরিমানা আদায়সহ দুটি মামলা রুজু করেছেন। একই সাথে চলনবিলে নিষিদ্ধ ঘোষিত কারেন্টজাল দিয়ে মাছ ধরার সময় ৫০টি জাল আটক করে তা পুড়িয়ে দেওয়া হয়েছে। গত ২৭ আগস্ট দিনভর র্যাব রাজশাহী-৫ ও গুরুদাসপুর থানা পুলিশকে নিয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এন এম মঈনুল ইসলাম ওই আদালত পরিচালনা করেন।