গুলশান ক্লাব মাতালেন ‘কে কে’
গুলশান ক্লাবের টেনিস কোর্টে আয়োজিত সংগীতানুষ্ঠানে একে একে গান করে মাতালেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লে-ব্যাক শিল্পী কেকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এ কনসার্টে গুলশান ক্লাবের সদস্য ও আমন্ত্রিত বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে গান করতে এসেছেন কে কে। কৃষ্ণকুমার কুন্নথ বলিউডের পাশাপাশি সারাবিশ্বের ভক্তদের কাছে কে কে বলে অধিক পরিচিতি। কে কে বলেন, ‘ অন্যান্যবারের মতো এবারও ঢাকায় সংগীত পরিবেশন করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটা আমার কাছে সত্যিই বিস্ময়কর যে এখানে এত মানুষ আমার গানগুলো জানে এবং আমার গানগুলো এতো পছন্দ করে। আশা রাখছি আমি এদেশে আবারো গান শোনাতে আসব।’ কে কে এখন পর্যন্ত ৫০০ এর ও বেশি হিন্দী এবং ২০০ এর ও বেশি তেলেগু, তামিল এবং কানাড়া গান গেয়েছেন। “তাড়াপ তাড়াপ কে”, “তুহি মেরি শাব হে” এর মতো গান গুলো গেয়ে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এ শ্রেষ্ঠ পুরুষ প্লে-ব্যাক গায়কের পুরস্কার লাভ করেছেন বেশ কয়েকবার।