গুলশান ক্লাবে বিদ্যুতের অপব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশান ক্লাবে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার সময় (সন্ধ্যা সাত থেকে রাত ১১টা পর্যন্ত) সরকারি বিদ্যুতের অপব্যবহার বন্ধ রাখতে ব্যবস্থা নিতে ডেসকো ও ডিপিডিসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এ রিট আবেদন করে।এর আগে একই কারণে ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব ও অফিসার্স ক্লাবকে টেনিস খেলার কারণে বিদ্যুতের অপচয় না করতে নির্দেশ দেন হাইকোর্ট।একই সঙ্গে আদালত সর্বোচ্চ চাহিদার সময় গুলশান ক্লাবে বিদ্যুতের ব্যবহার কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। বিদ্যুত্সচিব, ডেসকো ও ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান ক্লাবের সভাপতিকে আগামী দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন মনজিল মোরশেদ এবং সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সালাম।