গুলশান লেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু: আজ ভাঙা হবে ১০০টি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান লেকে আজ বুধবার সকাল থেকেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। নিকেতনের পাশে, গুলশান ১ নম্বর রোড ও লেকের পাশের ৩১ ও ৩২ নম্বর রোডে এই অভিযান চলছে। অভিযান চলাকালে ১৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কমিশনার মফিজুর রহমানের কার্যালয় ভেঙে দেওয়া হয়। ভাঙা হয় আরও ৫০টি টিনশেড ঘর।ম্যাজিস্ট্রেট রোকন-উদ দৌলার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলছে। তিনি প্রথম আলোকে জানান, আজ ১০০টি ঘর ভেঙে দেওয়া হবে। যদি আবার অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়, আবারও তা ভেঙে দেওয়া হবে।