গুলশান হত্যাকাণ্ড: রুবেল-মিথুন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে বখাটেদের গুলিতে ব্যবসায়ী দম্পতি হত্যা মামলার প্রধান আসামি রুবেল ও মিথুন চন্দ্র চন্দকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে ঝালকাঠি থেকে তাঁদেরকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। একই ঘটনায় জড়িত সন্দেহে রুবেলের মামাকেও গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।এর আগে গতকাল এ মামলায় সন্দেহভাজন আরেক আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব। গত বুধবার সকালে রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে বাড়িতে ঢুকে অস্ত্রধারী দুই যুবক নার্সারি ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে গুলি করে হত্যা করে। এই দম্পতির এক মেয়েকে অপহরণ করতে ব্যর্থ হয়েই তাঁদের হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। ওই দিনই নিহতদের আত্মীয় আবুল হোসেন বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।