গুলশানে অবৈধ উচ্ছেদ শুরু, রাতে উচ্ছেদ শাহবাগ এলাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান ২-এর সার্কেলে অবৈধ বিলবোর্ড ও স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার থেকে বেলা পৌনে তিনটা পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ অভিযান চালায়।গুলশান ২ সার্কেলে শ্যুটিং কমপ্লেক্সের পেছনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় রাজউক। এ সময় সেখানে রিকশার গ্যারেজ, দোকানপাট ও অর্ধশতাধিক টিনশেড ঘর উচ্ছেদ করে। রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন উদ্দিন মাহমুদ নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ ও শ্রমিক এ উচ্ছেদ অভিযানে অংশ নেয়।এদিকে ঢাকা সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ সূত্রে জানা যায়, ঢাকায় প্রায় আড়াই হাজার বিলবোর্ড রয়েছে। এর মধ্যে মাত্র ৩০০ বিলবোর্ড অনুমোদিত। কিন্তু ঢাকার মোট বিলবোর্ডের এক-চতুর্থাংশই রয়েছে গুলশান ১ সার্কেলে। আজ সকালে ঢাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষ ওই এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করতে গেলেও গুলশান থানার পুলিশ অন্য এক অভিযানে ব্যস্ত থাকায় তা আর সম্ভব হয়নি। তবে আজ রাত সাড়ে নয়টার দিকে শাহবাগ এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান চালানো হবে।