গুলশানে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান থেকে মো. লুত্ফর রহমান (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গুলশানের ১৩ নম্বর সড়কে অ্যাসুরেন্স ডেভেলপমেন্টের নির্মাণাধীন একটি ভবনে স্টোর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করতেন।পুলিশ তাঁর লাশ ৭ নম্বর রোডের ১৩ নম্বর বাড়িতে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে উদ্ধার করে।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সকাল নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর দুই হাত ভাঙা এবং শরীরের বিভিন্ন জায়গায় চামড়া ছিলে গিয়েছে। তিনি ওপর থেকে পড়েও গিয়ে থাকতে পারেন। তবে কেউ হত্যা করেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলায়।