গুলশানে গৃহবধূ হত্যার অভিযুক্ত গাড়িচালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে গৃহবধূ ফাহিমা সুলতানা হত্যার ঘটনায় অভিযুক্ত গাড়িচালক মিন্টু প্যাদাকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ বুধবার বেলা তিনটার দিকে কামরাঙ্গীরচর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুত্ফুল কবীর। তবে মিন্টুকে এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।এদিকে এ ঘটনায় নিহতের স্বামী মবিন খান বাদী হয়ে আজ দুপুরে গুলশান থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারের বরাত দিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো অনলাইনকে জানান, ফাহিমাকে খুন এবং গৃহকর্মী বীণাকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ও ১৫০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে গাড়িচালক মিন্টু। উল্লেখ্য, গুলশানে গতকাল মঙ্গলবার নিজ বাসায় খুন হন গৃহবধূ ফাহিমা সুলতানা। পরিবার ও পুলিশের ধারণা, গাড়িচালক মিন্টু প্যাদা তাঁকে খুন করে প্রায় ১৫০ ভরি স্বর্ণালংকারসহ দুই লাখ টাকা লুট করে পালিয়ে যায়।