গুলশানে দম্পতি খুনে ব্যবহূত অস্ত্র উদ্ধার
গুলশানের কালাচাঁদপুরের বাড়িতে ঢুকে ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিস হত্যায় ব্যবহূত পিস্তলটি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর কুড়িল এলাকার যমুনা ফিউচার পার্কের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে।এই জোড়াখুনের ঘটনায় প্রধান অভিযুক্ত রুবেলকে গতকাল সোমবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি ডিবি কর্মকর্তাদের কাছে স্বীকার করেন, সাদেকুর ও তাঁর স্ত্রীকে হত্যায় ব্যবহূত পিস্তলটি তাঁর বন্ধু নাজমুল হোসেন ওরফে বাবুর কাছে রাখা আছে। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতেই রাতে জোয়ারসাহারা এলাকা থেকে নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোল্লা নজরুল ইসলাম অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, নাজমুলকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, ২৪ মার্চ ব্যবসায়ী সাদেকুর-রোমানা দম্পতিকে গুলশানের কালাচাঁদপুরে তাঁদের নিজের বাসায় গুলি করে হত্যা করা হয়।