গুলশানে নিজের বাড়িতে রং ব্যবসায়ী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান-২ নম্বরে নিজের বাড়িতে ফজলুল হক (৭২) নামের এক রং ব্যবসায়ী খুন হয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর পরিবার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫১ নম্বর সড়কের ৮ নম্বর বাড়িতে গুলশান থানার পুলিশ লাশের সুরতহাল তৈরি করছে।রং আমদানি ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান ‘হক পেইন্টস’-এর মালিক ছিলেন ফজলুল হক। নিহত ফজলুল হকের বড় মেয়ে হাসিনা জাকের জানান, তাঁর বাবা শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে ঘুমাতে পারতেন না। তাই তিনি সাধারণ একটি কক্ষে একা ঘুমাতেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঘুম থেকে না ওঠায় নকল চাবি দিয়ে ওই কক্ষের তালা খোলা হয়। এ সময় তাঁর পরিবারের লোকজন তাঁকে বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। তাঁর গলায় ছুরি দিয়ে কাটার দাগ রয়েছে।