গুলশানে পুলিশ-ছিনতাইকারী গুলিবিনিময়, তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে আজ শুক্রবার সকালে পুলিশ ও ছিনতাইকারীর মধ্যে গুলিবিনিময় হয়েছে। এ সময় পুলিশসহ দুজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আহত ছিনতাইকারী বিল্লাল হোসেন ও তার দুই সহযোগী এবং ছিনতাইয়ে ব্যবহূত ট্যাক্সিক্যাবটি আটক করা হয়েছে।গুলিবিনিময়ে আহত গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আহত ছিনতাইকারী বিল্লাল হোসেনকে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে ছয়টার দিকে গুলশান ২ নম্বর গোল চক্করে ট্যাক্সিক্যাব নিয়ে চারজন দুর্বৃত্ত সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। সেখানে টহলরত এসআই নাজমুলের নেতৃত্বে পুলিশ ট্যাক্সিক্যাবটি চ্যালেঞ্জ করে। এ সময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশের গুলিতে ট্যাক্সিতে থাকা বিল্লাল পায়ে গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ ধাওয়া করে ট্যাক্সিক্যাবটি আটক ও বিল্লালকে গ্রেপ্তার করে। এ সময় চাপাতিসহ তার দুই সহযোগীকে আটক করা হয়। অস্ত্রধারী অন্য সন্ত্রাসী পালিয়ে যায়।ওসি জানান, এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।