গুলশানে বাসচাপায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে আজ সকালে চলন্ত বাস থেকে পড়ে এক তরুণ নিহত হয়েছেন। তাঁর নাম জানা যায়নি। বয়স আনুমানিক ২০ বছর।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, বেলা পৌনে ১২টার দিকে গুলশান ১ নম্বর নাভানা টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। মহাখালী থেকে আসা উইনার পরিবহনের বাস থেকে রাস্তায় পড়ে যান ওই তরুণ। পরে একই পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।