গুলশানে বাসের ধাক্কায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান থানার বিশ্বরোড এলাকায় আজ রোববার সকালে বাসের ধাক্কায় বিশ্বনাথ দাস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আজ সকাল ১০টার দিকে বিশ্বরোডের কোকাকোলা গ্যাপ ক্রসিং পার হওয়ার সময় ফাল্গুন পরিবহনের একটি বাস বিশ্বনাথকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর চালক পালিয়ে গেছে। তবে বাসটিকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, বিশ্বনাথ দাসের বাসা রাজধানীর বাড্ডা এলাকায়। তাঁর বাবা মৃত নরেশ চন্দ্র দাস। তিনি বারিধারায় একটি মোটর গ্যারেজে কাজ করতেন।