গুলশানে রেস্তোরাঁয় আগুন, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আজ শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে এক তরুণীর মৃত্যু হয়েছে। তার নাম রোকসানা (২০)। গুলশান এভিনিউয়ের দেজা ভু ক্যাফে নামের এই রেস্তোরাঁয় রাত সাড়ে নয় টার দিকে এ আগুন লাগে।গুলশান থানার উপপরিদর্শক (এএসআই) ওবায়দুল প্রথম আলোকে বলেন, গুলশানের দেজা ভু ক্যাফে নামে একটি রেস্তোরাঁয় রাত পৌনে ১০ টার দিকে আগুন লাগে। এ আগুনে রোকসানা নামের এক তরুনীকে আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিত্সকরা ওই তরুণীকে মৃত ঘোষণা করেন। দমকল বাহিনী জানায়, রাত সাড়ে ৯টার দিকে দেজা ভু ক্যাফে রেস্তোরাঁয় আগুন লাগে। দশটা ১০ মিনিটের দিকে আগুন নেভানো হয়। রেস্তোরাঁ থেকে অজ্ঞান অবস্থায় এক তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।আগুনের সূত্রপাত কিভাবে তা জানাননি দমকল বাহিনীর সদস্যরা।