গুলশানে সন্ত্রাসীদের গুলিতে ৩ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের নর্দ্দাবাজার এলাকার আলাউদ্দিনের বস্তিতে আজ সোমবার ভোর চারটার দিকে সন্ত্রাসীদের গুলিতে তিনজন আহত হয়েছে।আহত ব্যক্তিরা হলেন—হাসান মিয়া (৩৫), তাঁর স্ত্রী বকুল বেগম (২৫) ও আসমা আক্তার (২৫)।গুলশান থানার পুলিশ জানায়, আজ ভোর রাতের দিকে সন্ত্রাসীরা বস্তিতে ঢুকে হাসান মিয়ার ঘরে যায়। এ সময় তিন থেকে চারজনের এই সন্ত্রাসীদের দল এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে স্বামী-স্ত্রী ও আসমা নামের তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন তিনজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত চলছে। কারা, কী কারণে গুলি চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।