গুলশানে সেই জমি উদ্ধারে বৈঠক ১২ সেপ্টেম্বর
রাজধানীর গুলশানের কড়াইল মৌজার সরকারের বেহাত হওয়া পৌনে সাত একর জমি উদ্ধারে ১২ সেপ্টেম্বর আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সাবরিনা আক্তারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জমি উদ্ধারে করণীয় ঠিক করতে আইন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মধ্যে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।গত ৩ আগস্ট প্রথম আলোয় ‘জাল দলিলে সরকারের আড়াই হাজার কোটি টাকা বেহাত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে জাল দলিলের মাধ্যমে সরকারের অধিগ্রহণ করা গুলশানের কড়াইল মৌজার ৫০১, ৫০২ ও ৫০৩ নম্বর দাগের ছয় দশমিক ৬৭ একর জমি পপুলার ইনস্যুরেন্সের পানির দরে কেনার ঘটনা তুলে ধরা হয়।কিছু অসত্ ভূমি কর্মকর্তার সহায়তায় একটি চক্র জাল দলিলের মাধ্যমে জমিটি পপুলার লাইফ ইনস্যুরেন্সের কাছে বিক্রি করেছে বলে আইন মন্ত্রণালয়ের তদন্তে জানা গেছে।