গুলশানের ইয়ুথ ক্লাব মাঠ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠ থেকে আজ সোমবার ভোরে পরিত্যক্ত অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন আহমেদ জানান, ভোর সাড়ে চারটার দিকে ইয়ুথ ক্লাব মাঠের কোনায় পলিথিনে মোড়ানো একটি পয়েন্ট ২২ বোরের পিস্তল, একটি পয়েন্ট ২২ বোরের রিভলবার ও একটি পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।