গুলশানের ফারুক হত্যামামলায় নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের আমেরিকা প্রবাসী ফারুক আহমেদ ও গৃহকর্মী সুমি হত্যা মামলায় ফারুকের স্ত্রী মিনারা আক্তারসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক ঋষিকেশ সাহা আসামিদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার অভিযোগ গঠন করেন। আগামী ২৩ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।অপর আট আসামি হচ্ছেন—মিনারার প্রেমিক আমীর ফয়সাল, মো. সাইফুল ইসলাম, মনির গাজী, রাবেয়া বেগম, মজনু মিয়া, মোফাজ্জল হোসেন, হানিফা হোসেন ও ফিরোজ শাহ। মামলার বিবরণে বলা হয়, যুক্তরাষ্ট্র প্রবাসী ফারুক আহমেদ দেশে ফিরে এসে তাঁর স্ত্রী মিনারা আক্তারের অবৈধ প্রেমের কথা জানতে পারেন। অবৈধ প্রেমে বাধা দেওয়ায় মিনারা ও অপর আসামিরা ২০০৮ সালের ১২ এপ্রিল ফারুক ও গৃহকর্মী সুমিকে গুলশানের ফ্ল্যাটে পরিকল্পিতভাবে হত্যা করেন। হত্যাকাণ্ডের দুই দিন পর ১৪ এপ্রিল মামলা দায়ের করা হয়।