গুলশানের বেহাত জমি উদ্ধারে মামলা দায়েরের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের কড়াইল মৌজায় সরকারের বেহাত হওয়া পৌনে সাত একর জমি উদ্ধারে আন্তমন্ত্রণালয় সভায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ে গত সোমবার অনুষ্ঠিত সভায় জালিয়াতির অভিযোগে একটি এবং প্রতারণার অভিযোগে আরেকটি মামলা করার সিদ্ধান্ত হয়। গত ৩ আগস্ট প্রথম আলোয় ‘জাল দলিলে সরকারের আড়াই হাজার কোটি টাকা বেহাত’ শিরোনামে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। সরকার ১৯৫৭ সালে কড়াইল মৌজার ১১৬ একর জমি বিটিসিএলের অনুকূলে অধিগ্রহণ করে। কিন্তু গত বছরের ২ সেপ্টেম্বর জনৈক নাজমা বেগম ওরফে সাহেরা খাতুন জমির আদি মালিক ফজলুল করিমের ভুয়া স্ত্রী সেজে অধিগ্রহণ করা পৌনে সাত একর জমি (৫০১, ৫০২ ও ৫০৩ দাগ) পপুলার লাইফ ইনস্যুরেন্সের কাছে বিক্রি করে দেয়। নাজমা বেগম যে দলিলমূলে জমি বিক্রি করেন, সেটিও জাল বলে প্রমাণিত হয়েছে।এ বিষয়ে গত জুলাইয়ের শেষ সপ্তাহে আইন মন্ত্রণালয়ে থেকে চিঠি দিয়ে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ৩ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়কে বলা হয়।