গুলশানের স্কুল থেকে জামায়াতের ৭ কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানের একটি স্কুল থেকে জামায়াতে ইসলামীর রুকন পর্যায়ের সাতজন কর্মীকে গ্রেপ্তার করেছে গুলশান থানার পুলিশ। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গুলশান থানার অপারেশন কর্মকর্তা জাবেদ মাসুদ বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্রে কয়েকজন বৈঠক করছেন—এমন খবরের ভিত্তিতে দুপুর পৌনে ১২টার দিকে গুলশান ৯ নম্বর সড়কের ১৮ নম্বর বাসার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালায় পুলিশ। সেখানে শিক্ষক মিলনায়তন থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।