গুলি করে ইউপিডিএফ সমর্থককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ধুধুকছড়া গ্রামে আজ শনিবার সকালে সুনীতি চাকমা (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ছাড়া হূদয় চাকমা (৩২) নামের আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।এই দুজনই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার সংগঠক রিকো চাকমা। স্থানীয় লোকজনের বরাত দিয়ে রিকো চাকমা জানান, আজ সকাল পৌনে আটটার দিকে ধুধুকছড়া গ্রামে চায়ের দোকানে বসে চা পান করছিলেন সুনীতি ও হূদয়। এ সময় একদল সন্ত্রাসী সেখানে হামলা চালায়। সন্ত্রাসীদের গুলিতে সুনীতি নিহত হন। আর হূদয়কে সন্ত্রাসীরা ধরে নিয়ে যায়। পানছড়ি উপজেলার চেয়ারম্যান সর্বোত্তম চাকমা জানান, তিনি ঘটনাটি শুনেছেন।ঘটনার খবর শুনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লোগাং জোনের কমান্ডার লে. কর্নেল আবদুর রহমান ও পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।যে স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সেখান থেকে ধুধুকছড়া বিজিবি ক্যাম্পের দূরত্ব ১৫০-২০০ মিটার।