গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলের একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে আজ শনিবার সকালে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার শিকার ব্যক্তির দাবি, এ সময় তাঁকে গুলি করে তাঁর কাছ থেকে এক লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় চার ছিনতাইকারী ।সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগী খোরশেদ আলম (৩০)। তাঁর উরুতে গুলি লেগেছে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত খোরশেদ আলম জানান, আজ সকাল ১০টার দিকে এক লাখ ১৫ হাজার টাকা নিয়ে হেঁটে মতিঝিলের একটি প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন তিনি। নাভানা ফিলিং স্টেশনের সামনে পৌঁছার পর চার ছিনতাইকারী তাঁর পথরোধ করে। একপর্যায়ে তাঁর ঊরুতে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদুর রহমান জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।